ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মোদি

সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এর আগে শনিবার সকালে হেলিকপ্টারে শ্যামনগরের ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান মোদি। সেখান থেকে যান যশোরেশ্বরী কালীমন্দিরে।


নরেন্দ্র মোদির সফর ঘিরে যশোরেশ্বরী মন্দির নান্দনিক সাজে সাজানো হয়েছে। সড়কের দু’পাশে জলাকারের ওপর নৌকা স্থাপন করে সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি স্থাপন করা হয়েছে।


সাতক্ষীরায় কালীমন্দিরে পূজা-অর্চনা শেষে হেলিকপ্টারে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ওড়াকান্দি যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেবেন।


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।














































সূত্র : সমকাল

ads
ads
ads

Our Facebook Page

↑